ভারতের বীমা খাতে নীতিগত পরিবর্তনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ভারতের বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএআই) এমন একটি কমিশন কাঠামো নিয়ে কাজ করছে, যেখানে এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের কমিশন একবারে না দিয়ে ধাপে ধাপে পুরো পলিসি মেয়াদ জুড়ে দেয়া হতে পারে।