নরসিংদীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবি চেক হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তি: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি ‘নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১’-এর মৃত কর্মী গৌতম চন্দ্র রায়ের মৃত্যুদাবি বাবদ ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে।
চেকটি সমিতির প্রতিনিধি আবুল কালাম আজাদ, এজিএম (এডমিন/এইচআর)-এর কাছে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস ও ডিএমডি মো. মাসউদুর রহমান।



