ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রাইম ইসলামী লাইফের গ্রুপ বীমার চেক হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তি: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রুপ বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শিক্ষার্থীদের অভিভাবকদের অনুকূলে মোট ১ কোটি ৮ লাখ টাকা বীমা দাবির চেক বিশ্ববিদ্যালয়ের ড. আমিনুল ইসলাম হল রুমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

অনুষ্ঠানে প্রাইম ইসলামী লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সামছুল আলম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. আর. কবিরের কাছে বীমা দাবির চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফের চীফ কনসালটেন্ট রহিম উদ-দৌলা চৌধুরী। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রেজারার মো. হামিদুল হক খান, ডাইরেক্টর (অর্থ ও হিসাব) মোহাম্মদ রেজাউল করিম, প্রক্টর প্রফেসর ড. শেখ মোহাম্মদ আলেয়া, কন্ট্রোলার অব এক্সামিনেশন মোমিনুল হক মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কল্যাণে গ্রুপ বীমার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও বীমা প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের সহযোগিতা শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।