২০২৬ সালের প্রথম দুই মাসে তুরস্কের নন-লাইফ বা সাধারণ বীমা খাতে প্রিমিয়াম আয় হয়েছে ২৩১ বিলিয়ন তুর্কি লিরা। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ২৮ শতাংশ বেশি। হিসাব অনুযায়ী, এক বছরের ব্যবধানে খাতটির প্রিমিয়াম আয় বেড়েছে প্রায় ৫১ বিলিয়ন তুর্কি লিরা।