সাম্প্রতিক বছরগুলোতে অনেক উন্নয়নশীল দেশে বীমা খাতের জিডিপিতে অবদান তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে রয়েছে। বাংলাদেশে বীমা প্রবেশ হার দীর্ঘদিন ধরেই নিম্ন পর্যায়ে অবস্থান করছে। ২০২০ সালে এই হার ছিল জিডিপির প্রায় ০.৫ শতাংশ, যা ২০২২ সালে কমে প্রায় ০.৪ শতাংশে নেমে আসে।