প্রগতি লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম ভূঁইয়া আর নেই

সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ বীমার প্রধান মো. রফিকুল আলম ভূঁইয়া (রানা) ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।

রফিকুল আলম ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীরা।