সাঈদ আহমেদ এমপি নির্বাচিত হওয়ায় প্রাইম ইসলামী লাইফের ফুলেল শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-০১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালক ও সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।
জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি কেম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম নবনির্বাচিত এমপির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।



