প্রগতি ইন্স্যুরেন্সের ৩৪০তম বোর্ডসভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি'র ৩৪০তম বোর্ডসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কোম্পানির প্রধান কার্যালয় ২০-২১, কারওয়ান বাজার ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন। সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, এম.এ. মালেক, নাসির লতিফ, মো. মুশফিকুর রহমান, নাহরীন ইয়াহিয়া, সৈয়দ মোহাম্মদ জান, স্বতন্ত্র পরিচালক জনাব মাহবুব আনাম এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ্ আল-মনজুর এসিআইআই (ইউকে), সিএফও অমর কৃষ্ণ শীল, এফসিএ, প্রশাসন ও এইচআর বিভাগের প্রধান মেজর (অবসরপ্রাপ্ত) সাদাত মো. মুসা, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী, এফসিএস।