আস্থা লাইফ ও বিআইএলএসের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তি: আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস)-এর মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার আস্থা লাইফের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.) এবং বিআইএলএসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.jpg)
চুক্তির আওতায় বিআইএলএসের সকল কর্মকর্তা ও কর্মচারী আস্থা লাইফের গ্রুপ বীমা সুবিধার অন্তর্ভুক্ত হয়ে জীবন ও স্বাস্থ্য বীমা কভারেজ পাবেন।
উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত একটি জীবন বীমা প্রতিষ্ঠান, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।



