কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন

সংবাদ বিজ্ঞপ্তি: কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি বেস্ট রি-ইন্স্যুরেন্স ক্যাটাগরীতে আইসিসি ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স এন্ড অ্যাওয়ার্ড ২০২৫ পুরষ্কার অর্জন করে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) থাইল্যান্ডে ব্যাংককের রেমব্র্যান্ট হোটেলে এক জাঁকজমক অনুষ্ঠানে এই পুরষ্কার গ্রহন করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এ. এন. এম. ফজলুল করিম মুন্সি।

মোট ১৩টি খাতে বাংলাদেশ, ভারত, নেপাল, ‍ভূটান, শ্রীলংকা ও মায়ানমারের মধ্যে এই সন্মানজনক পুরষ্কার প্রদান করা হয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এই অনুষ্ঠানের এসোসিয়েট পার্টনার হিসেবে সম্পৃক্ত ছিল।