আন্তর্জাতিক নারী দিবসে ডেল্টা লাইফের আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে কমপক্ষে ৭০% নারী কর্মী। সেই সকল নারীদেরকে শামিল করে ও তাদের সম্মানে ডেল্টা লাইফ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উদযাপন করেছে। রোববার (০৮ মার্চ) কোম্পানির কার্যালয়ের কনফারেন্স হলে এই আয়োজন করা হয়।
সকল কর্মী ও উর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে এ বছরের প্রতিপাদ্য ‘দাও অর্জন করো নারীর অগ্রগতির জন্য সহযোগিতা ও অংশগ্রহণ’ বিষয়ের উপর সূচণা বক্তব্য রাখেন ইভিপি জৈবুনারা (অবলিখন) । শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমডি ও সিএফও মিলটন বেপারি এফসিএ, ডিএমডি ও গণ-গ্রামীণ বীমার প্রধান আনোয়ারুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস।
প্রধান অতিথি কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান (এসিআইআই-ইউকে) সকল নারী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ডেল্টা লাইফ নারীদের জন্য কর্মপযোগী পরিবেশ তৈরী ও নারী ক্ষমতায়নে কাজ করে চলেছে।
নারীদের বক্তব্য, গিফট হ্যাম্পার প্রদান ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সভাপতি সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও একচ্যুয়ারী আফরিন হক, এফআইএএ, সিএফএ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।




