ক্লেইমস ও রি-ইন্স্যুরেন্স প্রফেশনালদের মিলনমেলা ও ইফতার

সংবাদ বিজ্ঞপ্তি: বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেইমস ও রি-ইস্যুরেন্সে কর্মরত ৬০ জন প্রফেশনালদের নিয়ে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) রাজধানী ঢাকার একটি রেষ্টুরেন্টে এই আয়োজন করা হয়।
এ প্রোগ্রাম পরিচালনা করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সিনিয়র ভিপি এ.এইচ.এম মাহফুজুল হক এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের সিনিয়র ম্যানেজার আব্দুল্লাহ আল শামীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লেইমস ও রি-ইন্স্যুরেন্স সেক্টরে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাগণ। পরিচিতিকে প্রাধান্য দেয়া প্রোগ্রামে কয়েকজন অভিজ্ঞ তাদের পরামর্শ ও শুভেচ্ছা মূলক বক্তব্য প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিত পেশাজীবীরা পারস্পরিক সম্পর্ক জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং বীমা খাতের উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ক্লেইমস ও রি-ইন্স্যুরেন্স প্রফেশনালদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষে আলাদা একটি সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় ইফতার আয়োজন। মোনাজাত পরিচালনা করেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের রফিকুননবি।

ক্লেইমস ও রি-ইস্যুরেন্সে প্রফেশনালদের এই মিলনমেলায় অংশগ্রহন করেন কর্ণফুলি ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল হক, নিটল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ডিএমডি মো. ইকবাল হোসেন চৌধুরী, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ডিএমডি আশিকুর রহমান, ইসলামী ইন্স্যুরেন্সের এএমডি মো. জহিরুল হক, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের এএমডি আবুল ফজল তমাল, ফেডারেল ইন্স্যুরেন্সের এএমডি মোহাম্মাদ মহিব্বুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী ইন্স্যুরেন্সের এসইভিপি জিল্লুর রহমান, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের এসইভিপি মো. আজাদ হোসেন, রূপালি ইন্স্যুরেন্সের এসইভিপি মো.মনিরুজ্জামান, পিপলস ইন্স্যুরেন্সের এসইভিপি আনিসুল মাওলা রতন, এশিয়া ইন্স্যুরেন্সের ইভিপি মনির আহমেদ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইভিপি আইনুর রহমান, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের এসভিপি জিয়াউল হক, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এসভিপি দিলশান জাহান, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইভিপি ফারহান উদ্দিন চৌধুরী প্রমুখ ছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রফেশনালস।
ইফতার শেষে অংশগ্রহণকারীবন্দ ক্লেইমস ও রি-ইন্স্যুরেন্স প্রফেশনালদের নিয়ে একটি সংগঠন তৈরির লক্ষ্যে এ.এইচ.এম মাহফুজুল হককে সভাপতি এবং আব্দুল্লাহ আল শামীমকে সদস্য সচিব করে ১০ সদ্যস্য বিশিষ্ট একটি অস্থায়ী আববায়ক কমিটি গঠন করা হয়, উক্ত কমিটিতে ৫ জন উর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্ঠা হিসেবে রাখা হয়েছে।




