আস্থা লাইফ ও সীমান্ত ব্যাংকের মধ্যে ক্রেডিট শিল্ড বীমা চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তি: আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং সীমান্ত ব্যাংক পিএলসি এর মধ্যে একটি ক্রেডিট শিল্ড বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সীমান্ত ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তিতে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.) এবং সীমান্ত ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজিম স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় সীমান্ত ব্যাংক পিএলসি-এর সকল ক্রেডিট কার্ডধারী আস্থা লাইফের গ্রুপ বীমা সুবিধার আওতায় জীবন বীমা কভারেজ পাবেন। ফলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে কার্ডধারীদের পরিবারের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজিম বলেন, এই চুক্তির মাধ্যমে ক্রেডিট কার্ডধারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারা ব্যাংকের জন্য আনন্দের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, আস্থা লাইফের সঙ্গে এই সহযোগিতা গ্রাহকদের জীবনকে আরও নিরাপদ ও নিশ্চিন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম বলেন, সীমান্ত ব্যাংকের সঙ্গে এই ক্রেডিট শিল্ড বীমা চুক্তি আস্থা লাইফের বীমা সেবা সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করবে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য উন্নত বীমা সেবা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ আরও বিস্তৃত হবে।