ভিএ টেক ওয়াবাগ এর কর্মীদের গ্রুপ বীমা সুবিধা দেবে প্রোটেক্টিভ ইসলামী লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: কর্মীদের উন্নত স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা নিশ্চিত করতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে ভিএ টেক ওয়াবাগ লিমিটেড। সোমবার (১৬ মার্চ) উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির অধীনে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের কর্মীরা প্রোটেক্টিভ ইসলামী লাইফের স্বাস্থ্যবীমা ও জীবন বীমা সুবিধার আওতায় আসবেন। এর মাধ্যমে তারা হাসপাতালে ভর্তি থাকাকালীন নির্দিষ্ট হারে ক্যাশব্যাক সুবিধা, বিভিন্ন প্যাথলজিক্যাল ও ডায়াগনস্টিক টেস্টে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত মৃত্যুতে বিশেষ আর্থিক সুরক্ষা বা বীমা দাবি পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস এবং ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের পক্ষে প্রজেক্ট ডাইরেক্টর সন্তোস প্রকাশ উপস্থিত ছিলেন।




