৪৭তম জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান

সংবাদ বিজ্ঞপ্তি: জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

১৯৭৯ সালের এই দিনে (১৫ এপ্রিল) কুমিল্লার মুরাদনগরের চন্দনাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

৪৭তম জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশে থাকা সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

দীর্ঘ ২৬ বছর ধরে বীমা খাতে কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন এস এম নুরুজ্জামান। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে দীর্ঘ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং মুখ্য নির্বাহীর চলতি দায়িত্বও পালন করেন। পরে বায়রা লাইফ ইন্স্যুরেন্সে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০১৪ সালে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে যোগ দেন। ২০১৬ সালে কোম্পানিটির মুখ্য নির্বাহীর চলতি দায়িত্ব পান এবং ২০১৯ সালের ১৫ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে আনুষ্ঠানিকভাবে মুখ্য নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বীমা বিষয়ক গবেষণাধর্মী লেখালেখিতেও তিনি সক্রিয়।

পেশাগত প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি ভারত, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, কাতার, থাইল্যান্ড, চীন ও জাপানসহ বিভিন্ন দেশে একাধিকবার সফর করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য। এছাড়া তিনি রোটারি ক্লাব অব আহসান মঞ্জিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।