সংবাদ বিজ্ঞপ্তি: রাজধানীতে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রিজিওনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) গলফ ক্লাবের পাম ভিউ রেস্টুরেন্টে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) কর্নেল সালাহ্উদ্দীন খালেদ (অবসরপ্রাপ্ত), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (সেলস্ অ্যান্ড মার্কেটিং) সামিরা ইউনুস, চিফ অপারেটিং অফিসার সাইফুদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সেলস্ এক্সিকিউটিভ, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার এবং ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা অংশ নেন।

অনুষ্ঠানে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ঢাকা পশ্চিম জোন অফিসের উদ্বোধন করেন। পরে তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বীমা, ব্যবসা পরিকল্পনা ও গ্রাহকসেবা বিষয়ে দিকনির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, লাইফ বীমা খাতে মানুষের আস্থা বাড়ানো এবং এ খাতে অবদান রাখার লক্ষ্য নিয়ে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আস্থা লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি বলেন, আস্থা লাইফের সেলস্ ফোর্স সদস্যরা স্বচ্ছতা ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে কাজ করছেন। ২০২৬ সালের লক্ষ্য অর্জনে সবাইকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীদের নিয়ে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।
সমাপনী বক্তব্যে আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি সাংগঠনিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বীমা সেবার পরিধি বাড়াতে কাজ করছে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য কেবল ব্যবসা নয়; সেবাধর্মী মানসিকতাই আমাদের মূল ব্রত।” গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানের কর্মীরা কাজ করে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।