আইডিআরএ’র সহকারী পরিচালকসহ ৪ পদের লিখিত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সহকারী পরিচালক, কর্মকর্তা, কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আইডিআরএ’র প্রশাসন-১ শাখা।
এতে জানানো হয়, ২০২৫ সালের ২৩ এপ্রিল কর্তৃপক্ষের ৫৩,০৩,০০০০,০০০,০০৮,১১,০০০২.২৫-২১ নম্বর স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা http://idra.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আইডিআরএ’র পরিচালক (প্রশাসন) ও উপসচিব আহম্মদ এহসান উল হান্নান।




