আইডিআরএ-এসবিসি’র চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) চেয়ারম্যানবর্গ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।

এখানে উল্লেখ্য যে, এই দুই ব্যক্তি অতীতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), সরকারি খাতের বৃহত্তম বীমা কোম্পানি এবং দেশের একমাত্র পুনর্বীমা কোম্পানি সাধারণ বীমা করপোরেশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত সরকারি আমলাদের নিয়োগ প্রদান এক প্রকার চর্চা বা অভ্যাসে পরিণত হয়েছে।

বাংলাদেশ বীমা খাতের বর্তমান নৈরাজ্যজনক অবস্থার জন্য যোগ্য নেতৃত্বের অভাবকে বহুলাংশে দায়ী করা যেতে পারে।

আশাকরি বর্তমানে প্রতিষ্ঠিত জনগণের সরকার এই দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দক্ষ এবং পেশাজীবী ব্যক্তিদের চেয়ারম্যান পদে নিয়োগের ব্যাপারে সচেতন এবং যত্নবান হবেন।

বীমার মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক খাত পরিচালনার জন্য দক্ষ এবং পেশাজীবী বীমা বিশেষজ্ঞের বিকল্প নেই।