প্রগতি ইন্স্যুরেন্সের ৪০তম বার্ষিক সাধারণ সভা

সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি’র ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন। সভায় ভাইস-চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান, পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মো. সাইদুর রহমান, মোহাম্মদ আব্দুল মালেক, নাসির লতিফ, হাজী নিগার জাহান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জান, ফরিদা আক্তার, স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও প্রফেসর শামছুন নাহার, পিএইচডি এবং কোম্পানির উপদেষ্টা মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এ ছাড়া সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ মোস্তবা, হেড অব অ্যাডমিন অ্যান্ড এইচআর মেজর সাদাত মো. মুসা, পিএসসি (অব.), সিএফও শ্রী অমর কৃষ্ণ শীল, এফসিএ এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী, এফসিএস উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন। সভায় ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২৭ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।



