শেয়ারহোল্ডারদের জন্য মেঘনা লাইফের ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তি: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক ফলাফলের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ লভ্যাংশের সিদ্ধান্ত নেয়া হয়।

বোর্ড সভায় আর্থিক কর্মক্ষমতা বিবেচনা করে বিনিয়োগকারীদের জন্য এ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।