জাতীয় প্রাণিসম্পদ বীমা নীতিমালা নিয়ে আইডিআরএ’র কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাণিসম্পদ বীমা নীতিমালা ২০২৫ প্রণয়নের লক্ষ্যে একটি কর্মশালা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

রোববার (১৫ মার্চ) আইডিআরএ কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থাটির সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক।

আইডিআরএ’র সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক কর্মশালায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, এফআইডি, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং আইডিআরএ’র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।