নারী কর্মীদের অবদানের স্বীকৃতিতে ডেল্টা লাইফের সম্মেলন

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১১:৫৬ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: মাঠ পর্যায়ে কাজ করা নারী কর্মীদের অবদানের স্বীকৃতি দিতে ‘নারী কর্মী সম্মেলন-২০২৬’ আয়োজন করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। মঙ্গলবার (২৫ আগস্ট) মডার্ন গ্রিন সিটি পার্ক অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত প্রায় ৪০০ নারী কর্মী অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য মিসেস আদিবা রহমান, এসিআইআই (ইউকে)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমডি আনোয়ারুল হক, ডিএমডি ও সিএফও মিলটন বেপারী, এএমডি ও একচুয়ারি মিসেস আফরিন হক, ইভিপি (উন্নয়ন প্রশাসন) মো. ফরহাদ জলিলসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে আদিবা রহমান বলেন, ডেল্টা লাইফে নারীবান্ধব কর্মপরিবেশ বজায় রাখার ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, চলতি বছরে যেসব কর্মী ব্যবসায়িক লক্ষ্য অর্জনে ভূমিকা রেখেছেন, আগামীতে আরও বড় সাফল্যের মাধ্যমে এই সম্মেলন আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা রয়েছে।

সভাপতির বক্তব্যে উত্তম কুমার সাধু বলেন, ডেল্টা লাইফের অগ্রযাত্রায় নারী কর্মীদের অবদান গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র বীমা কার্যক্রমে মাঠ পর্যায়ে তাদের অংশগ্রহণ প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করছে। পাশাপাশি তাঁদের কাজ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখছে।

সম্মেলনে মাঠ পর্যায়ে কাজের সাফল্যের স্বীকৃতি হিসেবে ২১ জন নারী কর্মীকে পদক ও সনদ দেওয়া হয়। দীর্ঘদিনের কর্ম অবদানের জন্য আরও ৫ জনকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও সনদ প্রদান করা হয়।

এবারের আয়োজনে নারী কর্মীদের সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি প্রথমবারের মতো ‘হাট বাজার’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে কর্মীদের তৈরি পণ্য এবং নিজ নিজ এলাকার পরিচিত খাবার ও পণ্য প্রদর্শন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে ‘নারী কর্মী সম্মেলন-২০২৬’-এর সমাপ্তি হয়।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।