আইডিআরএ চেয়ারম্যানকে সন্ধানী লাইফের ফুলেল শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আইডিআরএ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা এবং কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান।

সাক্ষাৎকালে তারা নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান এবং তার দায়িত্বকাল সফলভাবে সম্পন্ন হবে বলে শুভকামনা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের বীমা খাতের উন্নয়ন ও নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।